জাতীয়

গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, আজ থেকেই কার্যকর

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

গ্রাম পুলিশের সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০৭ নভেম্বর) গ্রাম পুলিশের মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী জানান, শুধু পদবিতে পরিবর্তন নয়, গ্রাম পুলিশের বেতনও বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামো আজ থেকেই কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া গ্রাম পুলিশের সদস্যদের মাসিক ১৫০ টাকা মোবাইল বিল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি তাদের অবসর ভাতা ও যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন