সেই কিশোরী ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষক রিমান্ডে
নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১২ বছরের কিশোরীর অন্তঃসত্ত্বার ঘটনায় দায়েরকৃত মামলার অভিযুক্ত শিক্ষককে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ মে) নেত্রকোর মদন আমলী আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল হাকিম মোহসিনা ইসলাম এ আদেশ দেন।
আদালতের জিআরও এসআই সোহরাওয়ার্দী জানান, মামলার তদন্ত কর্মকর্তা আসামী সাগরকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্যে ৭দিনের রিমান্ড চান। পরে শুনানী শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার রাতে ময়মনসিংহের গৌরীপুর থেকে মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করে র্যাব। পর বুধবার বিকেলে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
অভিযুক্ত আমান উল্লাহ উপজেলার হযরত ফাতেমা তুজ জহুরা মহিলা কওমি মাদ্রাসার শিক্ষক।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল থানায় সাগর ও তার ভাই মামুন মিয়াকে আসামী করে মামলা করেন, ওই ভুক্তভোগী শিক্ষার্থীর মা।
আই/এ