ভারতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, চন্দ্রনাথ রথ দোহারিয়া এলাকা থেকে গাড়িতে করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা একদল হামলাকারী তার গাড়ির গতিরোধ করে। পরে তাকে লক্ষ্য করে বুকে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে মধ্যমগ্রাম চৌমাথা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চন্দ্রনাথ রথ কর্মজীবনে ভারতীয় বিমান বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন। অবসরের পর তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী হিসেবে কাজ শুরু করেন। সম্প্রতি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারণাতেও তিনি সক্রিয় ছিলেন।
এমএ//