আন্তর্জাতিক

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য শান্তি আলোচনা এগোচ্ছে—এমন ইঙ্গিতের পর তেল ও ডলারের দাম কিছুটা কমে আসায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বুধবার (০৬ মে) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা কথা উল্লেখ করায় বাজারে স্বস্তির আবহ তৈরি হয়। এতে ডলার দুর্বল হয় এবং অপরিশোধিত তেলের দাম কমে, ফলে মূল্যস্ফীতি নিয়ে আশঙ্কাও কিছুটা কমে। যার প্রভাব পড়ে স্বর্ণের দামে।

গ্রিনউইচ সময় সকাল ৮টা ১১ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ১১ মিনিট) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দাঁড়ায় ৪,৬৮০.৯১ ডলার, যা ২.৭ শতাংশ বেশি এবং ২৮ এপ্রিলের পর সর্বোচ্চ। একই সময়ে ফিউচার গোল্ডের দাম ২.৭ শতাংশ বেড়ে ৪,৬৯৩.২০ ডলারে পৌঁছায়।

স্বর্ণ ছাড়াও স্পট সিলভার ৪.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬.১৬ ডলারে, প্লাটিনাম ২.৯ শতাংশ বেড়ে ২,০০৯.২৫ ডলারে এবং প্যালাডিয়াম ২.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৫২১.৫০ ডলারে পৌঁছেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন