অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি এ পদে নিয়োগ পেয়েছিলেন।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে দেওয়া তার চুক্তিভিত্তিক নিয়োগের বাকি সময় জনস্বার্থে বাতিল করা হয়েছে।
উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর ড. মাহফুজুল হককে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
এসি//