দেশজুড়ে

ট্রাকসহ ৩৬১ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৩

ঢাকার সাভারে ট্রাকসহ ৩৬১ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ তিন জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় পুলিশ জানাতে পারেনি

বুধবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের পাকিজা মোড় এলাকা থেকে ওই তিন জনকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ামত বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে পাকিজার মোড় এলাকায় পুলিশ তল্লাশির জন্য একটি ট্রাককে সিগন্যাল দেয়। এ সময় ট্রাকের ভেতরে ৩০ কেজি ওজনের ৩৬১ বস্তা চাল পাওয়া যায়। চালের বস্তায় খাদ্য অধিদফতরের নাম লেখা রয়েছে দেখে পুলিশ চালের চালান এবং বৈধ কাগজপত্র দেখতে চায়। ট্রাকের চালকসহ তিন জন কোনও কাগজপত্র দেখাতে পারেনি। পরে পুলিশ ট্রাক ও চাল জব্দ করে থানায় নিয়ে আসে।

এসআই মো. নিয়ামত বলেন, চালের চালান বা নিয়ে আসার কোনও পাস ছিল না। অবৈধভাবে চাল নিয়ে ফরিদপুরের ভাঙা এলাকায় যাচ্ছিল ট্রাকটি। এ ঘটনায় কারা জড়িত রয়েছে তা তদন্ত করা হচ্ছে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন