অর্থনীতি

বোরো মৌসুমে ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করল সরকার

ছবি: সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সরকারি সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

তিনি জানান, চলতি মৌসুমে প্রতি কেজি ৩৬ টাকা দরে মোট ৫ লাখ টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি প্রতি কেজি ৪৯ টাকা দরে ১২ লাখ টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া ৪৮ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে ৩ মে থেকে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে। উভয় কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

তিনি জানান, সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে গম কেনার বিষয়েও আলোচনা চলছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হলে বাকি গম উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন