রাজধানী

রাজধানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানী এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে একটি কাপড়ের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যায় বনানীর একটি ১১ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও ৩টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন