বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে মেট্রোরেল চলাচল বন্ধ
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িকভাবে ওই অংশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বিষয়টি মেট্রোরেল কর্তৃপক্ষের এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে জানানো হয়।
এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর রাতুল জানান, কারওয়ান বাজার অংশে মেট্রোরেলের উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে একটি গ্যাস বেলুন উড়ে এসে আটকে পড়ে। উচ্চ ভোল্টেজের লাইন হওয়ায় তা অপসারণে কিছুটা সময় লাগছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বেলুনটি সরানোর কাজ শেষ হলেই ওই রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হবে।
এসি//