আন্তর্জাতিক

বৈঠকে সরাসরি মুখোমুখি আমেরিকা ইরান

চলমান সংকট নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে ইরানী প্রতিনিধি দল।

শনিবার (১১ এপ্রিল) রাতে হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এসোসিয়েটেড প্রেস (এপি)।

আলজাজিরা জানিয়েছে, প্রথমে ধারণা করা হয়েছিল দুই দেশ পাকিস্তানের মাধ্যমে কথা বলবে। কিন্তু তারা একেঅপরের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন। তবে যেখানে আলোচনা হচ্ছে, সেখানে পাকিস্তানি কর্মকর্তারাও উপস্থিত আছেন।

এ বৈঠকে মার্কিনিদের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। অপরদিকে ইরানকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন