হাম ও হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ৫৫৩
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এ সময়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৫৫৩ শিশু।
শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪১৩ জন। গেলো ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮০ জন।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪ শিশুর। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে।
আই/এ