আন্তর্জাতিক

‘ইসরাইল ফার্স্ট’ নয়, ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে জোর দেওয়ার আহ্বান ইরানের

'ইসরাইল ফার্স্ট নয়, বরং যুক্তরাষ্টের উচিত ‘আমেরিকা ফার্স্ট নীতিতে জোর দেয়া। বলেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।

শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে তিলি এ কথা জানান।  পোস্টে মোহাম্মদ রেজা আরেফ বলেন, ইসলামাবাদে চলমান আলোচনার ফল পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ওপর।

তিনি বলেন, যদি মার্কিন প্রতিনিধিরা তাদের ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে মনোযোগ দেয়, তাহলে একটি পারস্পরিক লাভজনক চুক্তি সম্ভব।

তবে তিনি সতর্ক বলেন, যদি যুক্তরাষ্ট্র ‘ইসরাইল ফার্স্ট’ নীতিকে গুরুত্ব দেয় তাহলে কোনো চুক্তি হবে না।

আরেফ বলেন, সেই ক্ষেত্রে ইরান আগের চেয়ে আরও জোরালোভাবে নিজেদের প্রতিরক্ষা চালিয়ে যাবে। তিনি আরও সতর্ক করেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে বিশ্বকে ‘আরও বেশি মূল্য’ দিতে হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন