জাতীয়

বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী বাদশা

বগুড়া-৬ আসনে (সদর) প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, উপনির্বাচনের মোট ১৫০ কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ চলে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন