আন্তর্জাতিক

ইরানকে নিষেধাজ্ঞা ও শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

ইরানের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা ও শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে তিনি এ বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।

পোস্টে ট্রাম্প জানান, ইরানকে ধীরে ধীরে ‘নিষেধাজ্ঞা ও ট্যারিফ থেকে মুক্তি’ দেয়া হতে পারে।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে ১৫ দফা প্রস্তাব বা শর্ত দেয়া হয়েছিল, তার বেশ কয়েকটিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো সম্মত হয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান ইরান ও যুক্তরাষ্ট্র-এর দীর্ঘদিনের বৈরী সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। অতীতে তার প্রথম মেয়াদে তিনি ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ নীতি গ্রহণ করেছিলেন এবং পারমাণবিক চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন। তবে এবার তিনি আলোচনার মাধ্যমে সমাধানের পথে অগ্রসর হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রস্তাবিত ১৫ দফা শর্ত কিংবা নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে তেহরান কী অবস্থান নেয়, সেটিই এখন আন্তর্জাতিক মহলের নজরে রয়েছে।

 

সূত্র: আল জাজিরা

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন