ধর্ম

আজ ইস্টার সানডে

আজ রোববার (০৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হচ্ছে। যিশু খ্রিস্টের পুনরুত্থানের বিশ্বাসকে কেন্দ্র করে দিনটি গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে উদযাপন করা হয়।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ক্রুশবিদ্ধ হওয়ার তৃতীয় দিনে যিশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন। এই ঘটনাকে স্মরণ করেই ইস্টার উদযাপন করা হয়, যা খ্রিস্টানদের কাছে আশা, নতুন জীবন ও ক্ষমার প্রতীক।

বিশ্বজুড়ে এ উপলক্ষে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা, ধর্মীয় সংগীত, শোভাযাত্রা ও পারিবারিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। শিশুদের জন্য রঙিন ডিম সাজানো এবং ‘ইস্টার এগ হান্ট’-এর মতো আনন্দঘন আয়োজনও দেখা যায়।

বাংলাদেশেও ঢাকাসহ বিভিন্ন এলাকায় গির্জাগুলোতে ভোর থেকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে গির্জাগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

ধর্মীয় নেতারা তাদের বার্তায় বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করেছেন। পাশাপাশি সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন