আন্তর্জাতিক

পারস্য উপসাগরে আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। শুক্রবার (০৪ এপ্রিল) এ-১০ ওয়ারথগ মডেলের একটি আক্রমণকারী বিমান দুর্ঘটনার শিকার হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।

দুই মার্কিন কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, বিমানটির পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এর আগে শুক্রবার মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ইরানের আকাশে ভূপাতিত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ পায়। এর পরপরই হরমুজ প্রণালির আশপাশে দ্বিতীয় বিমানটি ভূপাতিত হয়।

এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছিলেন, ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। পরে সেটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল হিসেবে শনাক্ত করা হয়।

মার্কিন কর্মকর্তারা জানায়, ওই এফ-১৫ই বিমানের দুই ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অপর সদস্যের অবস্থান এখনো অজানা এবং তাকে উদ্ধারে অনুসন্ধান অভিযান চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন