অর্থনীতি

রেমিট্যান্সে নতুন রেকর্ড, মার্চে এলো ৩.৭৫ বিলিয়ন ডলার

প্রবাসী আয় প্রবাহে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া মার্চ মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। এ সময়ে প্রবাসীরা মোট ৩৭৫ কোটি ৫০ লাখ (৩.৭৫ বিলিয়ন) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

বুধবার (০১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ চিত্র জানা গেছে। তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির তুলনায় মার্চে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৭৩ কোটি ডলার। একইভাবে, গেল বছরের মার্চ মাসের তুলনায়ও এ বছরের রেমিট্যান্স ৪৬ কোটি ডলার বেশি। 

 

এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে, তখন প্রবাসীরা পাঠিয়েছিলেন প্রায় ৩২৯ কোটি ডলার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গেল ডিসেম্বরে ৩২২ কোটি ডলার এবং তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি বছরের জানুয়ারিতে প্রায় ৩১৭ কোটি ডলার।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন