আন্তর্জাতিক

জানা গেছে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

পবিত্র ঈদুল আজহা ২০২৬ সালের সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, আগামী মে মাসের শেষ দিকে এ উৎসব পালিত হতে পারে।

দেশটির হিসাব অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরদিন, অর্থাৎ ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

এই সম্ভাব্য তারিখকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে ঈদ উদযাপনের প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সৌদি আরবসহ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান-সহ প্রায় সব মধ্যপ্রাচ্যের দেশ একই সময়ে ঈদ পালন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত চাঁদ দেখা ও ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। সেই অনুযায়ী, যদি ২৭ মে মধ্যপ্রাচ্যে ঈদ হয়, তাহলে বাংলাদেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসলাম ধর্মে ঈদুল আজহা মূলত হজরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগের স্মরণে পালিত হয়। আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় পুত্রকে কোরবানি করতে প্রস্তুত হন—এটি ছিল তাঁর জন্য একটি বড় পরীক্ষা। পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে তাঁর এই আত্মত্যাগ গ্রহণ করা হয় এবং ইসমাইল (আ.)-এর পরিবর্তে পশু কোরবানি হয়।

এই ঘটনার স্মরণেই সামর্থ্যবান মুসলমানদের জন্য পশু কোরবানি করা ইসলামে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত।

সূত্র: গালফ নিউজ

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন