জনদুর্ভোগ

আগামীকাল ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের প্রয়োজনে সুনামগঞ্জে আগামীকাল বুধবার (০১ এপ্রিল) টানা চারঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩১ মার্চ) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবো’র নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী রাসেল আহমাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, , ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২ জাম্পারিং কাজ সম্পাদনের জন্য বুধবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রীড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিট সাট ডাউন গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, ওই দিন ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ-এর আওতাধীন সব এলাকায় সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ হয়ে যায়, তবে  বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করে দেওয়া হবে। 

এ সময় সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন