১ লাখ টন অপরিশোধিত তেল আমদানির অনুমোদন দিলো সরকার
দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে এক লাখ টন অপরিশোধিত তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ তেল কেনা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটিও প্রস্তাবটিতে নীতিগত সম্মতি দেয়।
জানা গেছে, জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলা ও অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে আগাম মজুত নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া বৈঠকে ইন্দোনেশিয়ার একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬০ হাজার টন ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি কাজাখস্তানের একটি কোম্পানি থেকে আরও এক লাখ টন মানসম্পন্ন ডিজেল আমদানির সিদ্ধান্ত হয়েছে।
তবে হংকং ও অন্য কয়েকটি উৎস থেকে তেল আমদানির কিছু প্রস্তাব আলোচনা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
এমএ//