২৫ লাখ টাকা মূল্যে ভারতীয় শাড়ি জব্দ
কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ মার্চ) বিকালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এ তথ্য জানান।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রামখানা বিওপি ও একই দিনে সকাল ১১ টার দিকে ফুলবাড়ী উপজেলা অনন্তপুর ক্যাম্পের সদস্যরা যৌথ ভাবে পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় অবস্থান নেয়।
অভিযান চলাকালীন সময়ে বিজিবি সদস্যরা সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পেয়ে ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি কাপড়গুলো উদ্ধার করা হয়
পরে বস্তা খুললে বস্তার মধ্যে ১৬৭ টি স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি: ৭৬টি শাড়ি, ৩ থান প্যান্টের কাপড় উদ্ধারকরা হয়।উদ্ধারকৃত এসব কাপড়ের মুল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা।
আই/এ