প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় প্রতিবেশীর ঘর থেকে অন্তিম নামের সাড়ে তিন বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু অন্তিম উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের সাগর মিয়ার ছেলে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার বারান্তর গ্রামের প্রতিবেশী সুকুমারের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শিশু অন্তিমের বাবা-মা জীবিকা নির্বাহের তাগিদে ঢাকায় চাকরি করেন। রমজানের ঈদ উপলক্ষে শিশুটির বাবা-মা বাড়িতে না আসলেও তার দাদীর সাথে ঈদ উদযাপন করতে উপজেলার মোহনগঞ্জ গ্রামে আসে। আগামী সপ্তাহে শিশুটিকে নিয়ে তার দাদি ঢাকা যাওয়ার কথা ছিল। এরই মধ্যে আজ সোমবার দুপুর আড়াইটার দিকে শিশুটিকে প্রতিবেশী সুকুমারের ঘরে গলাকাটা রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
গাগলাজুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ চৌধুরী জানান, শিশুটির বাবা-মা ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে শিশুটি তার দাদীর সাথে গ্রামের বাড়িতে আসে। এই মহল্লাটি সনাতন ধর্মের লোকজন বসবাস। শিশুটির সাথে কারো কোন বিরোধ থাকার কথা নয়।
ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, শিশুটির মরদহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আই/এ