বিনোদন

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল আর নেই

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় মারা গেছেনশুটিং চলাকালে পানিতে ডুবে তিনি মারা যান বলে জানা গেছে।

রোববার (২৯ মার্চ) ভারতের আনন্দবাজার পত্রিকা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, একটি ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের এ অভিনেতা। দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে নেমে তলিয়ে যান এ সময়ে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। দিঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

রাহুলের অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলাইত্যাদি। এছাড়া বোমকেশ বক্সি সিরিজে অজিত চরিত্রে অভিনয় করেও তিনি প্রশংসিত হন।

রাহুল ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। ২০১৭ সাল থেকে তাঁরা আলাদাভাবে থাকা শুরু করেন। পরে তাঁদের বিচ্ছেদ হয়। এ দম্পতির একমাত্র সন্তান সহজ। সম্প্রতি সহজকথানামে পডকাস্ট শুরু করেন রাহুল, যা বেশ আলোচিত হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন