প্রবাস

সৌদি আরবে "মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬" উদ্‌যাপন

সৌদি আরবে "মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬" যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ)  বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে কনস্যুলেট প্রাঙ্গণে দিবসটি উৎযাপিত হয় কনসাল জেনারেল কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ অনুষ্ঠানের সূচনা হয়।

পরে কনসাল জেনারেলসহ কনস্যুলেটে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী কনস্যুলেটের আঙ্গিনায় অস্থায়ী ভাবে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ বিমান প্রতিনিধি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা ও ইংরেজি মাধ্যম), সৌদি আরবে নিযুক্ত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা তরজমা ও ২৫ শে মার্চ ১৯৭১ সালে গণ হত্যায় নিহত শহিদ এবং মহান মুক্তিযুদ্ধে নিহত শহিদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। তারপর তথ্য ও প্রকাশনা মন্ত্রণালয় কর্তৃক মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

কনসাল জেনারেল তাঁর বক্তব্যে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সকল স্বাধীকার আন্দোলনে নিহত শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ এবং শহিদদের আত্মার মাগফেরাত কমানা করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন।

তিনি সৌদি প্রবাসীদের সৌদি সরকারের আইন-কানুন মেনে চলার, দেশের মর্যাদা ক্ষুন্ন করে এমন ধরণের অবৈধ কাজ হতে বিরত থাকার এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহবান জানান। 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন