দেশজুড়ে

অবৈধভাবে মজুত করা ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ৩০টি ড্রাম থেকে অবৈধভাবে মজুতকরা ৬ হাজার লিটার  ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে এক ব্যবসায়ীর গুদাম থেকে এসব জ্বালানি জব্দ করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে কমিশনার ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ডিজেল ছারাও লোডিং-আনলোডিং পাম্পও জব্দ করা হয়েছেউদ্ধার ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে

জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানিসংকটকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ডিজেল মজুত করে আসছিলেন। গোপনে সংগ্রহ করা এসব জ্বালানি পানির দুটি ট্যাংক ও ড্রামে মজুত করেছিলেন । খোলাবাজারে বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল তাঁর।

তবে অভিযুক্ত ওই ব্যবসায়ীকে এখনও আটক করা যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন