দেশজুড়ে

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলায় আন্ধারমানিক ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মো. ছাহাদ হোসেন (৫) ও তার বোন ছাফিয়া আক্তার (৩)। তারা হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের ছাইদুল হাওলাদারের সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খাবার শেষে শিশু দুজন ঘরের বাইরে খেলতে যায়। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।

পরে দ্রুত উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন