শিক্ষা

১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

এখন থেকে আগামী ১০টি শনিবার সাপ্তাহিক ছুটির দিনে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জয়নাল আবেদীনের সই করা পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখনে ঘাটতি হয়েছে। তা পূরণে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সংক্রান্ত চিঠি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন