দেশজুড়ে

ফিলিং স্টেশনে বিএনপি নেতাকে মারধর

সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করার অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ফিলিং স্টেশনে  বিএনপির এক নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। ওই বিএনপি নেতার নাম আব্দুল ওহাব বুলবুল। তিনি গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গোপালনগর গ্রামে রূপক ফিলিং স্টেশনেএ ঘটনা ঘটে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও রূপক ফিলিং স্টেশনের এক কর্মচারী জানান, সংকটের কারণে সকাল থেকে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন তৈরি হয়। দুপুরে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে আসেন বুলবুল। এ সময় সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে অপেক্ষমাণ অন্যদের সঙ্গে প্রথমে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে তাঁরা কয়েকজন বুলবুলকে মারধর করেন। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

ওসি উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন