ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরে, ব্যারেল প্রতি কমলো তেলের দাম
ইরানের ওপর ৫ দিনের জন্য সামরিক হামলা বন্ধের নির্দেশে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ ঘোষণার পর ব্রেন্ট ক্রুডের দর প্রতি ব্যারেলে ৯৬ ডলারে নেমেছে।
সোমবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ঘোষণার পর তেলের দাম ১৩ শতাংশের বেশি কমে গেছে।
আজ জিএমটি সময় ১১:০৮ নাগাদ ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে সেশনের সর্বনিম্ন ব্যারেল প্রতি ৯৬ ডলারে নেমে আসে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১৩ ডলার বা প্রায় ১৩.৫ শতাংশ কমে সেশনের সর্বনিম্ন ৮৫.২৮ ডলারে নেমে আসে।
হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের ওপর ইরানের হামলার কারণে প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে উঠে যায়। ট্রাম্পের ঘোষণার পর দাম ১০০ ডলারের নিচে নামলো।
আই/এ