‘শত্রুদের জাহাজ’ ছাড়া সবার জন্য হরমুজ প্রণালি খোলা : ইরান
জাতিসংঘের সামুদ্রিক সংস্থায় নিযুক্ত ইরানের দূত আলি মৌসাভি জানিয়েছেন, ইরানের শত্রুদের সঙ্গে সম্পৃক্ত জাহাজ ছাড়া হরমুজ প্রণালি সকল জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, ৪৮ ঘণ্টার মধ্যে জলপথটি "সম্পূর্ণরূপে উন্মুক্ত" না করা হলে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাবেন।
রোববার (২২ মার্চ) আলি মৌসাভি এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তিনি বলেছেন, উপসাগরের নিরাপত্তা উন্নত করতে এবং নাবিকদের রক্ষা করতে তেহরান আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সাথে সহযোগিতা করতে প্রস্তুত।
মৌসাভি বলেন, "ইরানের শত্রুদের" সাথে সম্পর্কহীন জাহাজগুলো তেহরানের সাথে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা সমন্বয় করে প্রণালীটি অতিক্রম করতে পারবে।
তিনি আরও বলেন, "কূটনীতি ইরানের অগ্রাধিকার হিসেবেই থাকবে। তবে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন সম্পূর্ন বন্ধ হওয়ার এবং পারস্পরিক বিশ্বাস ও আস্থা আরও বেশি গুরুত্বপূর্ণ।
হরমুজ প্রাণালীর বর্তমান অবস্থার জন্যও ইরানের দূত ইসরাইলি ও মার্কিন হামলাকে দায়ি করেন।
আই/এ