ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজন করা হয়।
শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কূটনীতিক, শিক্ষাবিদসহ নানা শ্রেণির মানুষ এ আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
এর আগে সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় সেই জামাত অনুষ্ঠিত হয়।
এমএ//