দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ ঝড়ের আভাস
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ শুক্রবার (২০ মার্চ) আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০-৫০ কি. মি বেগে ঝড়ো বাতাস প্রবাহিত হতে পারে।
দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩ মিনিটে।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এমএ//