আবহাওয়া

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।

আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৪ মিনিটে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন