রাজধানী

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচি ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটির মধ্যেও মেট্রোরেল চলাচল নিয়ে সময়সূচি জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল আবার শুরু হবে।

এতে করে ঈদের ছুটির অন্যান্য দিনগুলোতে যাত্রীরা স্বাভাবিকভাবেই মেট্রোরেলের সুবিধা নিতে পারবেন।

উল্লেখ্য, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ বছর শবে কদরের ছুটি যুক্ত হওয়ায় ১৭ মার্চ থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন