জাতীয়

ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু

ছবি: ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। গতকাল সোমবার (১৬ মার্চ) ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। এরপর বিকেল থেকেই ঘরমুখো মানুষের ভিড়ে ব্যস্ত হয়ে ওঠে সড়ক ও পরিবহন ব্যবস্থা।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২১ মার্চ (শনিবার) দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই সম্ভাব্য তারিখ ধরে আগে থেকেই পাঁচ দিনের ছুটির সূচি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরিকল্পনা অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি রাখা হয়। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্তভাবে ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি ১৭ মার্চ শবে কদরের ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

তবে ১৮ মার্চের এ ছুটির আওতায় সব খাত পড়ছে না। বিদ্যুৎ, পানি, গ্যাসসহ জরুরি সেবা, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিযোগাযোগ ও ডাকসেবা চালু থাকবে। একইভাবে হাসপাতাল, জরুরি চিকিৎসা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরবরাহ কার্যক্রমও অব্যাহত থাকবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন