উত্তরায় শপিং মলে ভাঙচুর, গ্রেপ্তার ১২
রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজব ছড়িয়ে শপিং মলে ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই শপিং মলের মালিক আর একটি মামলা করবে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (১৬ মার্চ) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই বিপণিবিতানের সামনে রিকশা দাঁড়ানোকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মী ও রিকশাচালকদের মধ্যে গতকাল রাতে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওসি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক রিকশাচালকের সঙ্গে বিপণিবিতানের নিরাপত্তাকর্মীদের কথা–কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। পরে ওই রিকশাচালক চলে যান।
প্রসঙ্গত, গতকাল রাত ১১টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত স্কয়ার শপিং মলে ভাঙচুরের ঘটনা ঘটে।
আই/এ