রাজধানী

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

রাজধানীর খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) বিকেলে ঘটে এই দুর্ঘটনা। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খিলক্ষেতের খাঁ পাড়ায় একটি মন্দিরের পাশে মাটির নিচ থেকে ক্রেন দিয়ে বৈদ্যুতিক তার তোলার সময় পাশে থাকা অপর একটি বৈদ্যুতিক খুঁটি তারের সঙ্গে স্পর্শ হলে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা সবাই বৈদ্যুতিক কাজে নিয়োজিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন