জাতীয়

মধ্যপ্রাচ্যের ৬ দেশের ভিসার মেয়াদ নিয়ে মন্ত্রণালয়ের বার্তা

ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের জেরে দেশে এসে বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিরা। এসব প্রবাসীদের জন্য কিছু পদক্ষেপ নিয়েছে সরকার।

শনিবার (১৪মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এতে বলা হয়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন হতে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ/অনলাইনে আবেদন করতে হবে।

কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে এমন সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন