জাতীয়

মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সম্পন্ন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপির মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  বিকেল ৩টায় মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার শুরু হয়, যা সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু হয় যা রাত ৯ টার পরে সম্পন্ন হয়েছে।

শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। সিঙ্গাপুরে স্থানান্তরের জন্য এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করে রাখা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন