রাজনীতি

সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মির্জা আব্বাস তার চিকিৎসার তত্ত্বাবধানে থাকা মেডিকেল বোর্ডের অনুমতি নিয়ে তিনি দেশে ফিরেছেন। মালয়েশিয়ায় চিকিৎসার আগে ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।

মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিনী আফরোজা আব্বাসও ফিরেছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হলেও মির্জা আব্বাসকে প্রতিদিন থেরাপি নিতে হবে। চিকিৎসার মধ্যেই থাকতে হবে তাকে।

গত ১১ মার্চ শাহজাহানপুরে নিজের বাসভবনে ইফতারের সময়ে হঠাৎ জ্ঞান হারালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিনই নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।

পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে নেওয়া হয়

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন