আন্তর্জাতিক

আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা পানির নিচ থেকে ছোড়া যায়: ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায় এবং প্রয়োজনে আগামী কয়েক দিনের মধ্যে ব্যবহার করা সম্ভব।

আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার আলি ফাদাভি রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, “আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা পানির নিচ থেকে ছোড়া যায়। এর গতি প্রতি সেকেন্ডে ১০০ মিটার (৩২৮ ফুট)। আমরা চাইলে এটি কয়েক দিনের মধ্যে ব্যবহার করতে পারি।”

তিনি আরও দাবি করেন, এ ধরনের উন্নত অস্ত্র প্রযুক্তি কেবল ইরান ও রাশিয়ার কাছেই রয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কর্মকর্তারা ধারাবাহিকভাবে এমন সতর্কবার্তা ও বিবৃতি দিয়ে প্রতিপক্ষকে বার্তা দিতে চাচ্ছেন যে, চাপ বা হামলার জবাবে তাদের কাছে নানা বিকল্প রয়েছে।

 সূত্র: সিএনএন

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন