ইরানের বিরুদ্ধে যুদ্ধ অযৌক্তিক, হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে “অযৌক্তিক যুদ্ধ” বলে নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।
বুধবার (১১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন।
প্রতিবেদনে বলা হয়, ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আল-সুদানি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতেও শোক প্রকাশ করেছেন।
ইরাকের প্রধানমন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলার জন্য ইরাক তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরাককে লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে সেটিকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা জরুরি এবং সংঘাত আরও বিস্তৃত আকার নেওয়া ঠেকাতে সব পক্ষকে সংযম দেখাতে হবে।
এমএ//