আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে পরবর্তী হামলার লক্ষ্য প্রকাশ করল ইরান

ইরানের সামরিক বাহিনী বুধবার (১১ মার্চ) ঘোষণা দিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তু, বিশেষ করে ব্যাংকগুলোতে হামলা চালাবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া জানিয়েছে, “শত্রু আমাদেরকে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে।”

বিবৃতিতে সাধারণ মানুষকে ব্যাংকের এক কিলোমিটারের মধ্যে না যাওয়ার সতর্কতাও দেয়া হয়েছে। পাশাপাশি ইরানের গণমাধ্যম জানিয়েছে, গত রাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তেহরানের একটি ব্যাংকে আঘাত পড়েছে। এতে বেশ কয়েকজন কর্মচারী নিহত হয়েছেন, যদিও নিহতের সংখ্যা এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি।

সূত্র: আল আরাবিয়া

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন