পুতিনের সঙ্গে ফোনালাপের পর নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের নরম সুর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাড়তে থাকা জ্বালানি তেলের দাম মোকাবিলায় যুক্তরাষ্ট্র কিছু তেল-সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে।
স্থানীয় সময় সোমবার (০৯ মাার্চ ) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “কিছু দেশের ওপর আমাদের নিষেধাজ্ঞা আছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমরা সেই নিষেধাজ্ঞা তুলে নেব। তারপর, কে জানে? হয়তো আর কোনো নিষেধাজ্ঞা দিতে হবে না—এতটাই শান্তি থাকবে।”
তিনি আরও জানান, সম্প্রতি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘খুব ভালো’ ফোনালাপ করেছেন। তবে কোন দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে একটি নিষেধাজ্ঞা শিথিল করেছে, যার ফলে ভারত সমুদ্রপথে আটকে থাকা রুশ তেল কিনতে সক্ষম হয়েছে।
এসি//