জাতীয়

হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে

সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়, অনেক ক্ষেত্রে সেগুলো বিচ্ছিন্ন অপরাধ।

সালাহউদ্দিন আহমদ বলেন, রমজান মাসের কারণে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। রোজার পর তাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করা হবে। তখন যেন কেউ তদবির না করেন, সে জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন,  বিশ্বজুড়ে কক্সবাজার সমুদ্রসৈকতের জন্য পরিচিত। কিন্তু অবৈধ দখল ও স্থাপনার কারণে সৈকতের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সৈকত পরিষ্কার করার নির্দেশ দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন,  দেশে অনলাইন জুয়া ও মাদক বড় সমস্যা হয়ে উঠেছে। এ দুটি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।

সভায় কক্সবাজার জেলার সব সংসদীয় আসনের সংসদ সদস্য,  জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন