এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে। বেসরকারি এলপিজির তুলনায় বর্তমান দাম কম থাকায় ক্রসফিলিং হচ্ছে এমন অভিযোগে এ প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া। তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে এই আবেদন করা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বিপিসির মালিকানাধীন প্রতিষ্ঠান ১২.৫ কেজির এলপি গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে ৯২৫ টাকায় বাড়ানোর প্রস্তাব করেছিল। তখনও ক্রসফিলিং রোধ, ডিলার পর্যায়ের স্থানীয় পরিবহন, অপারেশন খরচ ও অন্যান্য চার্জ বৃদ্ধির কারণে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেই প্রস্তাব নাকচ করেছিল।
এমএ//