প্রবাস

কুয়েতে মিসাইল হামলায় বাংলাদেশি নিহত

কুয়েতে ইরানের মিসাইল হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেনওই বাংলাদেশির নাম মোহাম্মদ জাহেদ হোসেনতিনি  চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার বাসিন্দা

বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েত সময় বেলা সাড়ে ১১টার দিকে মিসাইল হামলার ঘটনায় তিনি নিহত হন।

নিহতের নিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে হওয়া এক মিসাইল হামলায় জাহেদ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রবাসে থাকা সহকর্মীরাই প্রথম তার পরিবারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে পরিবারের প্রধান উপার্জনকারীকে হারিয়ে জাহেদের বাড়িতে এখন শোকের মাতম চলছে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন