ইরানের হামলায় আরও এক মার্কিন সেনা নিহত
ইরানে হামলা চালাতে গিয়ে দেশটির পাল্টা জবাবে আরও এক মার্কিন সেনা নিহত হয়েছেন। এ নিয়ে মোট চার মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটলো।
সোমবার (২ মার্চ রাতে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউএস সেন্ট্রাল কমান্ড।
এতে বলা হয়, ইরানে হামলা চালাতে গিয়ে আহত আরও এক মার্কিন সেনা নিহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে চলা সামরিক অভিযান অভিযান অব্যাহত থাকবে।
তবে হামলায় নিহত মার্কিন সেনার নাম পরিচয় প্রকাশ করেনি ইউএস সেন্ট্রাল কমান্ড।
আই/এ