জাতীয়

আজ ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। এ কারণে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সাময়িকভাবে ২ ঘণ্টা বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর দায়িত্বশীল একাধিক কর্মকর্তা।

এর আগে গেলো ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমি থেকে ডিএমটিসিএলকে দেয়া এক চিঠিতে জানানো হয়, প্রতিবছরের ধারাবাহিকতায় আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও তৎসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬’ অনুষ্ঠিত হবে। 

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন