শিক্ষা

'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র সিদ্ধান্ত রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী

ছবি: ফাইল ছবি

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা বা রিভিউ করা হবে। বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব জানান। শিক্ষামন্ত্রী বলেন, এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনা করে ফাইলটি আবারও রিভিউ করা হবে।

শিক্ষার্থীদের পুনঃভর্তি ফি প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবছর ভর্তি ফি নেয়া যাবে না-আদালতের এমন আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফি নেয়ার অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া, ‎এমপিও নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তড়িঘড়ি করে এর আগে যাচাই বাছাই করেছে। সেটা আমরা দেখব, পর্যালোচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত নেয়া হবে।  

এর আগে, অন্তবর্তীকালিন   রাজধানীর সাতটি ঐতিহ্যবাহী সরকারি কলেজকে একটি সমন্বিত ও স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামোর আওতায় আনতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির বিশেষ আদেশে প্রণীত এই অধ্যাদেশ অনুযায়ী কলেজগুলো নতুন বিশ্ববিদ্যালয়ের ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হওয়ার কথা।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন